আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর নামাজে জানাজা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে হাইকোর্টে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা হবে। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
বার্তা বাজার/এসজে