আনোয়ারায় লকডাউনে পুলিশের মাইকিং, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে মাইকিং করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল)সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সরকারের এই নির্দেশনা পালনে অনুরোধ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চাতরী চৌমুহনী, আনোয়ারা সদর, বন্দর সেন্টার, বটতলী রুস্তম হাট ও পিএবি সড়কে অন্যান্য দিনের মতো বড় গাড়ি চলাচল না করলেও সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা চলাচল স্বাভাবিক ছিল।

তবে রমজান ও পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় মানুষের চলাফেরা কম দেখা গেছে। এছাড়া উপজেলার বড় শপিংমলগুলো বন্ধ দেখা যায়।

সুমন শাহ/ বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর