রাজধানী ফাঁকা, বায়ুদূষণ একদিনেই কমেছে

করোনায় এক সপ্তাহের কঠোর লকডাউনে রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ কমেছে। উন্নতি হয়েছে বাতাসের শুদ্ধতার মানেও। গাড়ি চলাচল বন্ধ হওয়ায় বায়ুদূষণ কমে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দিকে নিচের দিকে নেমে আসছে ঢাকার অবস্থান।

বুধবার (১৪ এপ্রিল) সকালে রজধানির বাতাসের মান পর্যবেক্ষণ করে এই এই চিত্র পাওয়া গেছে।

পরীক্ষায় দেখা যায়, যেখানে ঢাকার বায়ুমানের মানদণ্ড সহজে ২০০ একিউআই এর নিচে নামে না সেখানে সকাল ১০টায় এর মাত্রা ছিলো মাত্র ৫০-৭০ একিউআই। বেলা গড়ানোর সংগে সংগে বায়ুমানের মানদণ্ড কিছুটা বেড়ে ১২টা ১৫ মিনিটের দিকে ৯৯ একিউআই-এ পৌঁছে।

তবে পরিবেশ অধিদফতর নিয়ন্ত্রিত সরকারি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের ওয়েবসাইটে এদিন কোনো আপডেট তথ্য পাওয়া যায়নি। সেখানে সর্বশেষ আপডেট দেয়া আছে ১৩ এপ্রিল ১২টা ৫৪ মিনিটের।

এ বিষয়ে বায়ুমান গবেষক ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, আমাদের সবচেয়ে বেশি দূষণ ছড়ায় রাস্তা থেকে গাড়ির মাধ্যমে। নির্মাণ কাজ থেকে বা গাড়ির চাকার ঘর্ষণ থেকে রাস্তার ধূলা ছড়ায়।

তিনি আরও বলেন, বায়ুদূষণের কিছু উৎস আসে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া এবং ইটভাটা থেকে। যদিও বলা হয় আন্তঃদেশীয় দূষণ বেশি। অবশ্য এর যে বাস্তবতা নেই তা আবারো প্রমাণ হলো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর