হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীকে গোয়েন্দা বিভাগের পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন তার পরিবারের লোকজন।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ কেল্লা মোড়ে তার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।
ইসলামী ঐক্যজোটের নেতা ইমরানুল হক জানান, ইফতারের আগে এভাবে নিয়ে যাওয়া অমানবিক। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি।
শাখাওয়াত হোসেনের ব্যাপারে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম-এর সংগে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাখাওয়াত রাজী ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর মেয়ে জামাই।
বার্তা বাজার/এসজে