ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: আরও ৩৯ জনসহ গ্রেফতার ২০৭

গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩৯ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫১ টি মামলা হয়েছে।

এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ২০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর