পবিত্র মাহে রমজানের প্রথম প্রহরেই বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শফিউল্লাহ ওরফে পিপলু (৩৪) নামের এক দোকান কর্মচারী খুন হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়ায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার আইনুল কাজীর ছেলে।সে বগুড়া শহরে রাজাবাজারে মসলার দোকানে কাজ করতো বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার চোখে ও বুকে ছুরিকাঘাত করে। পিপলু চিৎকার দিয়ে দৌড়ে রাস্তার পশ্চিম পাশে জঙ্গলে পড়ে যায় এবং সেখানেই মারা যান। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ডিবি পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ তুহিন বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিপলু খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি