করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে আজ থেকে। লকডাউনে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
১৪ থেকে ২১ এপ্রিল লকডাউনে (সরকারি ছুটি ছাড়া) দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ব্যাংকের স্থানীয়, প্রধান শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরের ব্যাংকের প্রধান শাখা খোলা রাখতে হবে। সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা (এডি শাখা না থাকলে) খোলা রাখতে হবে।
ব্যাংক খোলা থাকায় শেয়ারবাজারের লেনদেনও চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
বার্তাবাজার/নব