লকডাউন: বাইরে যাওয়ার অনুমতি পেল ৩০ হাজার মানুষ

বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া কঠোর লকডানের প্রথমদিন খুব জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার অনুমতি পেলো ৩০ হাজার মানুষ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মুভমেন্ট পাস অ্যাপ উদ্বোধনের পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩০ হাজার পাস অনুমোদন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, মুভমেন্ট পাস নামের অ্যাপস চালুর পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৬ লাখ মানুষ অ্যাপে প্রবেশ করেন। তাদের মধ্যে ৬০ হাজার ব্যবহারকারী তাদের আবেদন সম্পন্ন করতে সক্ষম হন। ওই ৬০ হাজারের মধ্যে ৩০ হাজার আবেদন ইতোমধ্যে ইস্যু করেছে পুলিশ।

এর আগে দুপুরে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছিল প্রতি মিনিটে মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৫ হাজার করে আবেদন জমা পড়ছে। আর ঘণ্টায় প্রায় এক লাখ ২৫ হাজার আবেদন জমা পড়ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর