বাংলাদেশ মেরিন একাডেমী সড়কের ২ হাজার ফুট প্রশস্তকরণ উন্নয়ন কাজ শেষ হওয়ায় খুশি এলাকাবাসী। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যেগে ৪০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটির উন্নয়ন কাজ শেষ হয়েছে। দীর্ঘদিনের এ সড়ক দিয়ে ভারী যানবাহনে ঢুকলে পড়তে হতো যানজটের। এতে করে ভোগান্তির শিকার হতেন স্থানীয় ও মেরিন একাডেমীর কর্মকর্তারা।
স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহযোগিতায় ২ হাজার মিটার দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে খুশি এলাকাবাসী। এ সড়ক দিয়ে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার মানুষের যাতায় প্রতিনিয়ত। মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী, মেরিন একাডেমী, কর্ণফুলী ড্রাইডক লিমিডেট, কেইপিজেড, কাফকো, সিইএফএলসহ বিভিন্ন কলকারখানার কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকদের যাতায়ত। দীর্ঘদিনের এ সড়ক দিয়ে ভারী যানবাহনে ঢুকলে পড়তে হতো যানজটের। এতে করে ভোগান্তির শিকার হতে হতো।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী অপু বড়ুয়া জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদ উদ্যোগে বাংলাদেশ মেরিন একাডেমী সড়কটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে ২ হাজার মিটার দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করেন এ.এইচ এন্টারপ্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠান।
ঠিকাদারী প্রতিষ্ঠান এ.এইচ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন জানান, আনোয়ারা-কর্ণফুলীর মানুষের জন্য গুরুত্বপূর্ণ সড়ক এটি। যোগাযোগের সুবিধার্থে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সুপারিশে ৪০ লক্ষ টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ শেষ হয়েছে। এতে করে স্বতি ফিরে এসেছে স্থানীয়দের।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম