ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে আখাউড়া -আগরতলা মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) আমদানি- রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,আগামীকাল ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে ১৪ এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ হলেও ভারতের পঞ্জিকা অনুযায়ী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ওই দেশে বাংলা নতুন বছর শুরু হয় ঐদিন ভারতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার পূর্বের ন্যায় স্বাভাবিক থাকবে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ই.এইচ.এম