করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে বাইরে বের হওয়ায় রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তবে এই সময় খুব জরুরি প্রয়োজনে বাইরে বের হতে লাগবে ‘মুভমেন্ট পাস’।
এই বিশেষ অনুমতি নিতে আবেদন করতে হবে পুলিশ থেকে নির্ধারিত ওয়েবসাইটে। পুলিশ এই আব্দেওন যাচাই করে অনুমতি দিবেন বাইরে বের হওয়ার।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
এসময় তিনি বলেন, অতি প্রয়োজনে বাইরে যাতায়াতের জন্য অবশ্যই মুভমেন্ট পাস প্রদর্শন করতে হবে। এক একটি মুভমেন্ট পাস ব্যবহার করে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে। প্রতিটি গন্তব্যে যাওয়া ও ফিরে আসার জন্য দুটি মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর প্রথম এক ঘণ্টায় আবেদন পড়ে ১ লাখ ২৫ হাজার। অর্থাৎ প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বার্তা বাজার/এসজে