এমপি-মন্ত্রী কাউকে ভয় করি না: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি কাউকে ভয় করি না। আমি এসব নেতা এমপি-মন্ত্রী মানি না। এমপি নীতির ভিতর থাকলে তার পূজা করব, মন্ত্রী নীতির ভিতর থাকলে তাকে পূজা করব। আমার জনতা ঠিক সব ঠিক। জনতা আমার সঙ্গে আছে, আমি জনতার সঙ্গে আছি, আমৃত্যু থাকব।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বসুরহাট বাজার পরিদর্শন শেষে বসুরহাট বাজারের রূপালী চত্বরের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমি কাউকে ভয় পাই না উল্লেখ করে কাদের মির্জা বলেন, মওদুদ সাহেবের প্রোগ্রাম করছি মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি। এই এলাকায় তার অবদান আছে। তিন দিনের শোক করেছি। আমি নাগরিক শোকসভা করেছি, তারা বন্ধ করে দিয়েছে। যারা বন্ধ করছেন, তাদের জানাজায় এক হাজার মানুষও হবে না। আর ভোট আসলে টের পাবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর