বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নেই উপসর্গ: চিকিৎসক

করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাঁর শরীরে কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেকনোলজিস্ট সবুজ গুলশান ৭৯ নম্বর বাসা ফিরোজায় প্রবেশ করেন। এর এক ঘন্টা পর বিকেল সাড়ে তিনটায় ডা. আল মামুন বাসায় যান। পরে বাসা থেকে বেড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই মেডিকেল বোর্ডকে লন্ডন থেকে সমন্বয় করছেন তার পুত্রবধূ ডা. জুবায়দা রহমান।

সোমবার (১২ এপ্রিল) মেডিকেল টিমের চার সদস্য আসলেও আজ ডা. আল মামুন একাই এসেছেন।

তিনি বলেন, আজ পরীক্ষা করে যা পেয়েছি। এগুলো নিয়ে টিমের সবাই বসবো। তারপরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ম্যাডাম সুস্থ্য আছেন।

ব্যক্তিগত এই চিকিৎসক আরো জানান, স্টাফদের অবস্থাও ভালো। তারা সবাই সুস্থ্য আছেন।

ফিরোজা সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্টাফদের কারো অবস্থাই ততটা গুরুতর নয়।

গত শনিবার (১০ এপ্রিল) পরীক্ষার জন্য দুই দফা নেয়া হয়। দুটি রিপোর্ট পজিটিভ আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এরপর দ্রুত চিকিৎসার জন্য ডা. এফএম সিদ্দিকীকে প্রধান করে একটি মেডিকেল টিম গঠন করা হয়। এই টিমের চার সদস্য সোমবার (১২ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম/বিভি/এনএম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর