স্বাস্থ্যবিধি না মানায় ও পাবলিক প্লেসে ধূমপান করায় জরিমানা

রাজবাড়ী জেলায় স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টে চানাচুর কারখানা ও পাবলিক প্লেসে ধূমপান করায় জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী নতুন বাজার, ১নং রেলগেট ও মদিনা চানাচুর কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ টি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার ৫০০ টাকা, পাবলিক প্লেসে ধূমপান করায় ধূমপান ও তামাক জাতদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ৪(১) ধারার অপরাধে ৪(২) ধারায় ৩০০ টাকাসহ মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার স্বাস্থ্যবিধি না মানায় ২জন ব্যাক্তিকে দন্ড ১৮৬০এর ২৬৯ ধারায় ৪০০ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মদিনা চানাচুর কারখানাকে ৫ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জন সচেতনায় মাস্ক বিতরণ করা হয়। পেসকার আফতাব উদ্দিন ও সুদিপ বিশ্বাস এবং শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর