কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় পাইপ লাইন কাজের ভাগাভাগি নিয়ে স্বেচ্ছাসেবকলীগেরসহ সভাপতি মো. লোকমান আলম রোকনের উপর হামলা করেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিনের লোকজন।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মামুন উদ্দিন জানান, গত তিন চারদিন ধরে চায়না কোম্পানীর সাব কন্ট্রাক্টরে তৈলের পাইপ লাইনের উন্নয়ন কাজ করছিলেন লোকমান আলম রোকন। কয়েকদিন ধরে চাঁদাদাবী করে কাজ বন্ধ করতে চেস্টা করছে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিন ও তার দলবল। এক পর্যায়ে চাঁদা না পেয়ে সে অর্তকিতভাবে হামলা করে রোকন ও আমাদের উপর। এসময় রোকনের সাথে থাকা আমরাও গুরুতরভাবে আহত হয়। এঘটনার সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাদের মারধর করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিনের মুঠোফোনে জানান, রোকনের সাথে আমার কোনো ঘটনা ঘটেনি। শুধু কথাকাটাকাটি হয়েছে।

স্থানীয় কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানায়, দক্ষিণ শাহমীরপুর এলাকায় তৈলের পাইপ লাইনের কাজ করছিলেন লোকমান আলম রোকন। সেখানে কফিল কাজের শেয়ার চেয়েছিলেন। এ ঘটনায় শনিবার রোকনের বিরুদ্ধে একটি থানায় অভিযোগও করেন কফিল। সে অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং তাদের থানায় আসার জন্য বলি। এরা নাকি থানায় আসার সময় কফিল অর্তকিতভাবে হামলা করে রোকনের উপর করেছে বলে জানতে পারি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর