এমপি মোকতাদির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং স্থানীয় সংসদ সদস্যে র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ,এই মাহবুব আলমসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংসদ সদস্যের কার্যালয়, আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের বাসভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী করেন এবং জড়িত দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মানববন্ধনে জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর