সিংড়ায় ন্যায্যমূল্যে দুধ-ডিম ও মুরগি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ পিকআপ ভ্যানে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম খুরশিদ আলম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম খুরশিদ আলম বলেন, করোনার মহামারিতে পুষ্টিহীনতা দূর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভোক্তারা ন্যায্যমূল্যে ডিম, দুধ, মুরগি ক্রয় করতে পারবে। আগামী ১০ দিন এ কার্যক্রম উপজেলার বিভিন্ন পয়েন্টে চলবে বলে জানান তিনি।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর