বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। এছাড়াও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল, রেডিও ও অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।
এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/নব