থানা কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী থানা কোয়ার্টার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোকোনুজ্জামান নামে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে থানা কোয়ার্টারে এ ঘটনা ঘটে। তিনি আত্মহত্য করেছেন বলে জানা যায়।

নিহত রোকোনুজ্জামান (২৫) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সাথে রোকোনুজ্জামানকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এ সময় তিনি সকলকে সংবাদ দেন বলে এসআই আলমগীর কবীর জানিয়েছেন। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে এসআই আলমগীর কবীর আরও জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তারা সেটা বুঝতে পারছেন না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর