কুমিল্লায় করোনায় নারীর চেয়ে পুরুষের মৃত্যু ৩ গুণ বেশি

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারীর তুলনায় পুরুষের মৃত্যু ৩ গুণ বেশি হচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া এক তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্য মতে, গত ৭ দিনে ২১ জন করোনায় মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। এ ছাড়া গত এক সপ্তাহে ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্রমতে, সোমবার (১২ এপ্রিল) ৪ জন পুরুষ করোনায় মারা গেছেন। রোববার (১১ এপ্রিল) কেউ মারা যাননি। শনিবার (১০ এপ্রিল) ৬ পুরুষ ও একজন নারী মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৩ জন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) দুইজন পুরুষ মারা গেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) একজন নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭৫ জন। তার মধ্যে সোমবার (১২ এপ্রিল) ৮২ জন, রোববার ১৪৪ জন, শনিবার ৯৮ জন, শুক্রবার ৮২ জন, বৃহস্পতিবার ৮২ জন, বুধবার ৯৪ জন এবং মঙ্গলবার ৯৩ জন আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর