আজ রোজা রাখছেন বোয়ালমারীর ১০ গ্রামের মানুষ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে ফরিদপুরের বোয়ালমারীর ১০ গ্রামের মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছেন।

সোমবার (১২ এপ্রিল) এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করেন তারা। ভোররাতে সাহরি খেয়ে পবিত্র রোজা শুরু করেন তারা। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০ টি গ্রামের কয়েক হাজার মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছেন।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের বাসিন্দারা রোজা পালন করে আসছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদও উদযাপন করেন একদিন আগে থেকে।

শেখর ইউনিয়নের বাসিন্দা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলার শেখর ও পার্শ্ববর্তী রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ ভোররাত থেকে সাহরি খেয়ে অগ্রিম রোজা শুরু করেছেন। এটা তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, বারাংকুলার ১০টি গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর