ফরিদপুরে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাজ্জাদ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গি নগরকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন নওগাঁ জেলার ছাপাহার থানার পলাশডাঙ্গা গ্রামের বিশারদ মিয়ার ছেলে।

আহতদের স্থানীয়রা ও ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক কাওছার হোসেন জানায়, লগডাউনের কারণে একটি ছোট ট্রাকে করে যাত্রী নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি ছোট ট্রাকের এক যাত্রী নিহত ও বাকীরা আহত হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর