কক্সবাজারে করোনায় মৃত্যু: বীর মুক্তিযোদ্ধার দাফনে তাকওয়া ফাউন্ডেশন ও ছাত্রলীগ

কক্সবাজারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলামের লাশের দাফন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের মানবিক টিম ও তাকওয়া ফাউন্ডেশন।

সোমবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় কক্সবাজার ডুলাহাজারা নিজ গ্রামে মৃতদেহ দাফন সম্পন্ন হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন জানান, সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউ ইউনিটে চিকিৎসারত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল ইসলাম ইন্তেকাল করেন। সংবাদ পেয়ে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত ‘বিশেষ করোনা টিম ও তাকওয়া ফাউন্ডেশন’ ছুটে যায় মরহুমের বাড়ি ডুলাহাজারার রঙমহলে। সেখানে পৌছে ধর্মীয় রীতি মেনে মৃতদেহ গোসল দিয়ে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তিনি আরো জানান, জেলায় কোন করোনা রোগীর মৃত্যু হলে জেলা ছাত্রলীগ তার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে।

ছাত্রলীগের এমন মহতি কর্মকাণ্ডে সন্তুষ প্রকাশ করেছেন মরহুমের পরিবার ও জেলাবাসী।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর