লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন। হঠাৎ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার পর রবিবার তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

সূত্র আরো জানায়, শামসুজ্জামান খানের সাথে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর