গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মাদারীপুরে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে এ স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা ও উপজেলা শাখা।

করোনা সংক্রমন বেড়ে যাওয়ার কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসের হাতে উক্ত স্মারকলিপি তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবরিন জেরীন ও শিক্ষা বিষয়ক সম্পাদক গাউছ-উর রহমান, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারন সম্পাদক এস.এম আরাফাত হাসান, আব্দুল্লাহ আল মামুন, আরিফুর রহমান, নাজমুল মোড়ল, বিধান মজুমদার প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি শিক্ষা সম্পাদক গাউছ-উর রহমান বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আমাদের প্রাণের দাবি। এ দাবি মেনে নেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে অনুরোধ করছি।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর