করোনাকালে রোজা রাখা স্বাস্থ্যের জন্য নিরাপদ ও করোনায় আক্রান্ত ব্যক্তিরাও রোজা রাখতে পারবেন বলে জানয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে রোজা রাখার মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ।
করোনাকালে আসন্ন রমজানের আগমুহুর্তে গত ৭ এপ্রিল জারিকৃত এই নির্দেশনায় এসব তথ্য জানায় সংস্থাটিতে কর্মরত বিশেষজ্ঞরা।
তারা জানায়, রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। তবে যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে তারা চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।
বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থাটি আরও জানায়, করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি শূন্য বলে কোনো কিছু নেই। যারা টিকা নেওয়ার যোগ্য, রমজানেও তাদের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী হওয়া উচিত। এতে তারা ও তাদের কমিউনিটির মানুষজন মহামারি এই ভাইরাসটির প্রকোপ থেকে নিরাপদ থাকবে।
বার্তা বাজার/এসজে