কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৬৭ গ্রাম ‘আইস’ মাদক ও ১০পিস ইয়াবাসহ ফামিন শাহরিয়ারকে আটক করেছে ২-বিজিবি।
রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার সময় উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবির অস্থায়ী চেক পোষ্ট হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
ধৃত ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার উলুপাড়া গ্রামের খাইরুল আলম ভূঁইয়ার ছেলে।
তিনি জানান, সোমবার টেকনাফ হতে উখিয়াগামী একটি সিএনজি (অটো) যোগে কক্সবাজার যাওয়ার পথে বাহারছড়া বিজিবি অস্থায়ী চেক পোস্টে দেহ তল্লাশী করে ৮০ গ্রাম আইস ও ১০ পিস ইয়াবাসহ ফাহিম শাহরিয়ারকে আটক করে। তার স্বীকারোক্তি মতে আজ দুপুরে সদর ইউনিয়নে গোদারবিল লালমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৭ গ্রাম আইস জব্দ করে।
জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/ভি.এস