বালিয়াকান্দিতে চাচাতো ভাইয়ের হামলায় স্বামী-স্ত্রী আহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে বাবার বাড়ীর জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় স্বামী-স্ত্রী মারাত্বক ভাবে আহত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের মকবুল আহম্মেদের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৫) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম অভিযোগ করে বলেন, তার পিতা লিয়াকত শেখ মারা যাওয়ার কারণে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার বাড়ীতে কথাকাটাকাটি হয়। এসময় নজরুল শেখ গংদের হামলায় স্বামী-স্ত্রী মারাত্বক আহত হলে লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর