পুর্ব বিরোধের জের ধরে বালিয়াকান্দিতে ব্যবসায়ীর উপর হামলা, আহত ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামে বেড়া কেটে চুরিকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর হামলায় ৩ জন আহত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বহরপুর বাজারের ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা বাজার থেকে ভ্যান যোগে বাড়ী ফিরছিল। বারাদী গ্রামের কালামের দোকানের সামনে পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা রেজাউল ইসলাম, রিপন শেখ ওরফে মাদাইসহ তাদের লোকজন আতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।

লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার মারধোরের খবর ছড়িয়ে পড়লে লোকজন রিপন শেখ ওরফে মাদাই (২২) ও তার সাহেরা বেগম (৬০) কে মারধোর করে।

আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর