এবার রাজধানীতেও থানার সামনে মেশিনগান নিয়ে পুলিশ

সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পরে এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাংকার তৈরী করে থানায় প্রবেশমুখে লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে সতর্ক প্রহরায় আছেন পুলিশ সদস্যরা।

সোমবার (১২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ওসি শাহিন ফকির।

তিনি জানান, ডিএমপি কর্মকর্তাদের নির্দেশে গত ১০ এপ্রিল থানায় বাংকার তৈরি করা হয়। এই বাংকারে ২৪ ঘণ্টা এসএমজি নিয়ে প্রশিক্ষিত তিন পুলিশ ডিউটি শুরু করেছেন শিফটিং ভিত্তিতে।

জানা যায়, নিরাপত্তার স্বার্থে এই বাংকার তৈরি করা হয়েছে। বংশাল থানার পাশাপাশি নবাবপুর, বংশাল ও কায়েতটুলি পুলিশ ফাঁড়িতে বাংকার তৈরি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনে থানায় হামলার পাশাপাশি হামলা চালানো হয় অনেক সরকারি দপ্তরেও। এরপর থেকে বাড়তি সতর্কতা হিসেবে বেশকিছু থানায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর