কোরআনের আয়াত অপসারণের রিটকারীকে জরিমানা, রিট বাতিল

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে আদালতে আবেদন করেছিলেন ভারতের উত্তর প্রদেশের এক ধর্মীয় নেতা।

দেশটির শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভীর ওই আবেদন বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাকে ৫০ হাজার রুপি জরিমানাও করেছেন। পিটিশন দাখিল করার ব্যয় হিসাবে তাকে এই অর্থ জরিমানা দিতে হবে।

সোমবার সোমবার বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেন বিচারক।

এর আগে গত ১১ মার্চ ভারতের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট করেছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর