সিরাজদিখানে দুঃস্থ অসহায় রোগীদের মাঝে চেক প্রদান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ অসহায় ৯ জন রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫০ হাজার টাকা করে ৯জনকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধু, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধু বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জম্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত বিভিন্ন ইউনিয়নের ৯জন দুঃস্থ অসহায় রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর