শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ক্ষেত্রে উন্নয়ন হয়: উপমন্ত্রী শামীম

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সড়কসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই বিশ্ব নেতারা মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। পরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, ১ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৬০ লাখ টাকা ব্যয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিস ভবন ও এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে আনাখন্ড বেইলি ব্রিজ থেকে ভেনপা পর্যন্ত সড়ক মেরামতের উদ্বোধন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভায় মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনসহ প্রমুখ।

আসাদ গাজী/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর