লালমনিরহাটে ইউএনও’র ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাঁধা ও গাড়ী ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত জানান, এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর