করোনার উর্ধ্বমূখী সংক্রমণ রোধ করতে আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য কঠর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবারের লকডাউনে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না।
তবে জরুরি প্রয়োজনে কেউ বাইরে বের হতে চাইলে তার জন্য প্রয়োজন হবে ‘মুভমেন্ট পাসের’। পুলিশের কাছে থেকে নিতে হবে এই পাস। এটি দেখিয়ে রাস্তায় বের হওয়া যাবে।
এই পাস সাথে রাখা ব্যক্তি নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে। কিন্তু এই পাস সবাইকে দেয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ‘মুভমেন্ট পাস’ অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আগামীকাল থেকে চালু হতে যাওয়া ‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন।
বার্তা বাজার/এসজে