রাজধানীতে মাদক বিরোধী অভিযোনে মাদকদ্রব্যসহ ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৬’শ ৯০ পিস ইয়াবা, ৬ গ্রাম ৩৫৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম