টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩০ পিস ইয়াবাসহ আশিক মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত-আসামী বেতরাইল গ্রামের আফসার মিয়ার ছেলে আশিক মিয়া।

এসময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গালের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে দেলদুয়ারসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইলের দেলদুয়ার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর