প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছেন চিকিৎসকরা।
সোমবার (১২ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে তারা গুলশানের ফিরোজায় খালেদা জিয়াকে দেখেতে যাবেন বলে কথা রয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া ‘ফিরোজা’-তে ওঠার পর প্রায় প্রতিদিনই চিকিৎসকদের এই প্রতিনিধিদল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ৭৫ বছর বয়স্ক খালেদা জিয়া করোনা আক্রান্ত। এই খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
বার্তা বাজার/এসজে