আহমদ শফীকে হত্যা মামলায় বাবুনগরী-মামুনুলসহ অভিযুক্ত ৪৩
হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম-সম্পাদক মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত বছরের ১৭ ডিসেম্বর আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আহমেদ শফীকে মানসিক নির্যাতন এবং তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে।
বার্তাবাজার/নব