করোনার টিকা প্রদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন মঞ্জুরুল আলম রাজীব

সাভারে করোনার টিকা প্রদান কার্যক্রমে নিজের সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে করোনার টিকা কোভিশিল্ড এর দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেন তিনি।

মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সম্প্রতি নেওয়া পদক্ষেপ সমূহ সময়োপযোগী। বর্তমানে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে করোনার টিকা প্রদানের বিষয়টি আসলেই যুগান্তকারী পদক্ষেপ। কেননা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একইসাথে করোনার নমুনা গ্রহণ এবং টিকা প্রদান কার্যক্রমের সময় সাধারণ রোগীদের করোনায় আক্রান্তের সম্ভাবনা থেকে যাচ্ছিলো। এজন্য সাভার বিশ্ববিদ্যালয় কলেজে নমুনা গ্রহণ এবং অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদানের সিদ্ধান্তের ফলে নন-কোভিড ব্যক্তিদের আক্রান্ত হবার বিষয়টি অধিকাংশে হ্রাস পেলো।

সাভারে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় তিনি নিজের উদ্বেগ প্রকাশ করেন এবং সাভারবাসীকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ অন্যরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর