চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম (৫৫) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড ইনচার্জ মোতালেব হোসেন রনি জানান, গত ৭ এপ্রিল রেজাউল ইসলাম ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেয়। পরদিন ৮ এপ্রিল সংগৃহীত নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ৯ এপ্রিল সকাল ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন সদরের এবং একজন আলমডাঙ্গা উপজেলার। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সুস্থ হয়েছেন ১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। হোম আইসোলেশনে আছেন ১০২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৩ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর