হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি ইলিয়াস গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ।

তিনি বলেন, রোববার নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র‌্যাবের একটি দল সাদা পোশাকে হুজুরের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর