হোমনায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

কৃষকের ধান কাটা, মাড়াই-ঝাড়াইয়ের দুশ্চিন্তার দিন শেষ। চলতি রবি মৌসুমে বোরো ধান কাটা, মাড়াই-ঝাড়াই করে বস্তাবন্দি করার সুবিধার্থে কুমিল্লার হোমনায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে খামারযান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে ৫০ ভাগ ভর্তুকিতে ২ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন- হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোতাহার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, কম্বাইন হারভেস্টার দিয়ে এক ঘণ্টায় একশ শতাংশ জমির ধান কাটা এবং মাড়াই-ঝাড়াই করে বস্তাবন্দি করা যায়। উপজেলার ৪ জনকে এই হারভেস্টার দেওয়া হবে। এদের মধ্যে আগে দুই জন পেয়েছেন।

আজ উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামের কৃষক গিয়াস উদ্দিনকে এই মেশিন দেওয়া হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর