ইফতার সামগ্রী নিয়ে অসহায়-দরিদ্র পরিবারে পাশে কুয়েত প্রবাসী ইউনুস

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়-দরিদ্র পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কুয়েত প্রবাসী মোঃ ইউনুস নাদিম। দাতব্য সংস্থা বেরুল ইহসান বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল হাই ও মোঃ ইউনুস নাদিমের উদ্যােগে চরকাওনা গ্রামে তার নিজ বাড়ি থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইউনুস নাদিমের ছোট ভাই মো ইয়াকুব নাদিম ও ইসলাম উদ্দিনের সহযোগিতায় ষাটটি চার সদস্যবিশিষ্ট পরিবারের জন্য একমাসের ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন মোঃ ইউনুস নাদিমের বাবা আসাদুজ্জামান।

সন্তানের এমন উদ্যােগে খুশি হয়ে আসাদুজ্জামান বলেন, আমার সন্তানকে নিয়ে আমি গর্বিত, তার মানবতাবোধ দেখে আমি অভিভূত। মহান আল্লাহ তায়া’লার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেছেন।

উল্লেখ্য,ইউনুস নাদিম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। প্রবাসে অবস্থান করে পাকুন্দিয়া উপজেলার অসহায়-গরিব মানুষের মাঝে ইতিমধ্যে দুই শতাধিক টিউবওয়েল স্থাপন করে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন। গত শীতে শীতার্তদের মাঝে বেশ দামী কম্বল বিতরণ করে অসহায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

ইউনুস নাদিম সম্পর্কে জানতে চাইলে, পাকুন্দিয়ার অনলাইন প্লাটফর্ম “ভয়েস অব পাকুন্দিয়া”র এডমিন এস এম রায়হান বলেন, ইউনুস নাদিম ভাই অসহায় মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন পাকুন্দিয়াবাসীর জন্য বড় পাওয়া, তিনি এমন একজন ব্যক্তি, যিনি নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতা করে যাচ্ছেন।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর