মামুনুলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, লুটপাট

কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছেন অন্তত ২৫ জন। অক্যেকটি বাড়ি ভাণচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল ৭ টার দিকে সদর উপজেলার জিয়ারখি এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

জানা গেছে, জিয়ারখি এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি আজিজুলের সাথে সাবেক সভাপতি আহসানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সম্প্রতি আজিজুল হকের পক্ষের লোক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরীফুল ইসলাম হেফাজতের মামুনুলের বিরুদ্ধে একটি পোস্ট দেন ফেসবুকে।

ওই পোস্টে আহসান গ্রুপের লোকজন মামুনুলের পক্ষে কমেন্ট করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুলকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির সন্তান বলেও তারা কটুক্তি করেন।

এ ঘটনার জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে দুপক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক জানান, ‘আহসান সরদারের লোকজন হেফাজত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে আমার লোকদের ওপর হামলা চালায়।’

অপর দিকে আহসান সরদারের দাবি তাদের লোকদের হেফাজত আখ্যা দিয়ে আজিজুল হকের লোকজন তার লোকদের বাড়ি ঘরে হামলা করে। এতে তার পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর