পাবনায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ঈশ্বরদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের রুপপুর সিএনজি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরের রুপপুর সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক তাইজল ইসলাম সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

স্থানীয়দের থেকে জানা যায়, নিহত তাইজল ভ্যান চালিয়ে মহাসড়কে উঠার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়, এতে ভ্যানের চালক তাইজল ইসলাম ভ্যান থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুজ্জামান জানান নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর