কক্সবাজার বিমানবন্দরে মিলল ২ হাজার রাউন্ড গুলি

কক্সবাজারের বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কালে বাঁকখালী নদী থেকে ড্রেজিং এর বালির সাথে উঠে এলো ২ হাজার রাউন্ড গুলি।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে এইসব গুলি উদ্ধার করে পুলিশ। এসব গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট-থ্রি ও পিস্তলের গুলি রয়েছে।

পুলিশ সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী থেকে ড্রেজিংএ মাটি উত্তোলন করে জায়গা ভরাট করা হচ্ছিল। সেই মাটির সাথে বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলি গুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর