কেমন আছেন খালেদা জিয়া?

গতকাল (১১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

সোমবার (১২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। খালেদা জিয়ার বাসার অন্যান্যদের অবস্থাও স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ২৪ ঘণ্টায় ম্যাডামের খোঁজ খবর রাখছি। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। খালেদা জিয়াও দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে, রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর