অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

ফের আড়িয়াল খাঁ নদে চলছে অবৈধভাবে বালু উত্তলনের হিড়িক। জেলা প্রশাসন নদী থেকে বালু কাটা নিষিদ্ধ ঘোষণা করলেও তা মানছেনা কতিপয় অসাধু বালু খেকোরা। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে জেলা আওয়ামী লীগের প্রভাশালী নেতা সাখাওয়াত সেলিমের ছেলে সৈয়দ রাজিব প্রকাশ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

মিঠু মুন্সিসহ একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের পাঁচখোলা ইউনিয়ের মহিষেরচর এলাকায় ড্রেজার বসিয়ে বালু কাটা হচ্ছে। রাতের আধারেই অধিকাংশ সময় বালু কাটা হতো। কয়েকদিন ধরে দিনের বেলায় প্রকাশ্যেই বালু উত্তলন করছে রাজিব।

তিনি আরও বলেন, এই এলাকায় বিআইডব্লিটির নদী খনন প্রকল্পের অধীনে কাজ চলছে কিন্তু রাজিব সেই প্রকল্পের অধীনে কাজ করে না।

তবে বালু উত্তলনের অভিযোগ অস্বীকার করেছেন রাজিব।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নদীতে বালু কাটার অনুমতি কারও নেই। যদি কেউ অবৈধভাবে কেটে থাকে তাহলে তা অচিরেই বন্ধ করে দিয়ে শাস্তির আওতায় আনা হবে। এ জন্য খুবশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর