১৪ এপ্রিল থেকে বন্ধ অফিস-গণপরিবহন, খোলা শিল্প-কারখানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এ সময় জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প-কলকারখানা।

সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এসব বিধি-নিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে।

লকডাউনের এ সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তবে টিকাকার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা নিতে যাতায়াত করা যাবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর